সুযোগ-সুবিধা

মাদরাসার বৈশিষ্টঃ
* খুলনা শহরের প্রাণকেন্দ্রে মাদরাসার নিজস্ব তিনটি(৪ তলা) ভবনে আধুনিক সুযোগ-সুবিধাসহ লেখা-পড়া ও থাকা-খাওয়ার উন্নত ব্যবস্থা রয়েছে।
* মনোরম পরিবেশ, যাতায়াতের সার্বক্ষণিক সুবিধা ও নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা। যার মাধ্যমে একজন ছাত্র আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠে।
* উচ্চশিক্ষিত, অভিজ্ঞ ও আস্থাভাজন শিক্ষকবৃন্দের মাধ্যমে পাঠদান।
* নিজস্ব ডাক্তার দ্বারা নিয়মিত প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা।
* নিয়মিত তারবিয়াতী আলোচনার মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা।
* বিশিষ্ট উলামা-ই কিরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে পরিচালিত।
* ইয়াতিম-অসহায় এবং আর্থিকভাবে যারা অস্বচ্ছল তাদের দ্বীনি শিক্ষা কার্যক্রমকে চলমান রাখার জন্য মাদ্রাসার পক্ষ থেকে থাকা খাওয়া সহ আনুষাঙ্গিক প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হয়।
* বিভিন্ন পরীক্ষায় যারা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে, তাদেরকে বৃত্তি প্রদান করা হয়।
* জামিয়ার সকল আয়-ব্যয় সরকার অনুমোদিত নিরীক্ষক দ্বারা নিরীক্ষণ করানো হয়।
* সাধারণ মানুষের দ্বীনি উপকারার্থে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা হয়।